বন্ধুর পথ জানিনি কখনও
বন্ধুর পথে হাঁটিনি
তবুও সে পথ জীবনে এলো।
স্কুলের পরীক্ষায় কঠিন প্রশ্নের উত্তর লিখতে বেছে নিতাম
সবার থেকে আলাদা হবে ব’লে।
তাই কি এবারও বেরিয়ে এলাম কঠিন পথের আকর্ষণে!
বন্ধুর পথের চড়াই উতরাই
সাহস নিয়ে হেঁটেছি, পেয়েছি শক্তি
পথের কষ্টের কথা ভুলে গেছি
মনে আছে শুধু পার হওয়ার আনন্দ।
পেলব জীবন টানেনি কখনও
টেনেছে কোনির লড়াই
তাই প্রাণ ভ’রে দম নিয়ে নিয়ে
উঠেছি জীবনের চড়াই।
বন্ধুর পথ দুর্গম হয়নি
ছিল সে যখন পাশে
পথের পাশের ফুলেরা সব
রডোডেনড্রন হ’য়ে হাসে।
হাঁফ ধ’রে আসা বন্ধুর পথে
নিয়েছি পভীর নিশ্বাস –
হাত বাড়ালেই পেয়েছি যে তার
বলিষ্ঠ হাতের আশ্বাস।
বন্ধুর পথে হেটেছি অনেক
পিছিয়ে যাইনি ভয়ে
আজ মনে হয় আরো চড়াই
দম যাবে না তো ফুরিয়ে?
সাথী আজ সাথে তো নেই
সামনে আছে দুস্তর পথ –
শ্রান্ত হয়ে পড়ে যদি যাই
কোথা পাব আর দৃঢ় সে হাত?
Subscribe to:
Post Comments (Atom)
খুব ভালো হয়েছে। "সোনারতরী" তে নিমন্ত্রণ রইল তোমার!
ReplyDeleteসে ছিলো তাই সূর্য উঠেছিলো
ReplyDeleteসে ছিলো তাই পদ্ম ফুটেছিলো
সে ছিলো তাই রাস্তা ছলো সোজা
সে ছিলো তাই হাল্কা ছিলো বোঝা
সে ছিলো তাই সঙ্গ ছিলো পথে
বন-জঙ্গল-সমুদ্র-পর্বতে
সে ছিল তাই জীবন ছিল কাছে
ফুল ফুটেছে তার লাগান গাছে
দিনে রাতে জে দিক পানে চাই
সবার মাঝে তাকেই দেখতে পাই ।।
খুব ভাল লাগলো সংঘমিত্রা ।