বৃষ্টিভেজা ময়দানে হেঁটেছিলাম,

পাশাপাশি দুজনে

মাঝরাতে কৌঁশি কানাড়া, টোড়ি,

পাশাপাশি দুজনে।

সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল দেখে

ফিরেছি চিনেবাদাম হাতে,

বইপাড়া, যাদুঘর, আকাদেমির নাটক

ব্রিটিশ কাউন্সিল বা জু-তে

হাতে হাত রাখিনি, চোখে চোখ,

তবু সব কথা রেখেছিলে।

কথা তো বলেনি ঠোঁট

বলেছে হৃদয়, চোখ...

উত্তর লেখা হয়ে রয়েছে সব

গভীর গোপন বুকে

অনুভবে গান, অনুভবে প্রাণ

ভালোবাসা ভালোবাসা বলে লোকে।

সব কথা রেখেছিলে, অথবা

রাখোনি ওটুকু, আরো বেশি ভেবেছিলে

জ্বর ছিল, ঘাম ছিল, পথশ্রম, তবু

এক পায়ে আপেক্ষা করেছিলে।

দমকা কালবৈশাখী ঝড়

উথালপাথাল ঢেউ...

ছেলেবেলার শিরশিরে ভয়

পরীক্ষার আগে যেমন তেমন!

না চেনা অসুখ, না জানা কামড়

বোবা বিহ্বলতা, ঘিরে থাকা ঘোর-

আকুলি বিকুলি যন্ত্রণা,

হতচকিত, অসহায় বিস্ময়

কী কষ্টে ভাষাহীন চোখ তোমার!

কথা তুমি রাখোনি -

কথা তুমি রাখোনি

কথা তুমি... ।

n সংঘমিত্রা, ৩রা মে, ২০০৮

বন্ধুর পথ জানিনি কখনও
বন্ধুর পথে হাঁটিনি
তবুও সে পথ জীবনে এলো।
স্কুলের পরীক্ষায় কঠিন প্রশ্নের উত্তর লিখতে বেছে নিতাম
সবার থেকে আলাদা হবে ব’লে।
তাই কি এবারও বেরিয়ে এলাম কঠিন পথের আকর্ষণে!

বন্ধুর পথের চড়াই উতরাই
সাহস নিয়ে হেঁটেছি, পেয়েছি শক্তি
পথের কষ্টের কথা ভুলে গেছি
মনে আছে শুধু পার হওয়ার আনন্দ।

পেলব জীবন টানেনি কখনও
টেনেছে কোনির লড়াই
তাই প্রাণ ভ’রে দম নিয়ে নিয়ে
উঠেছি জীবনের চড়াই।

বন্ধুর পথ দুর্গম হয়নি
ছিল সে যখন পাশে
পথের পাশের ফুলেরা সব
রডোডেনড্রন হ’য়ে হাসে।

হাঁফ ধ’রে আসা বন্ধুর পথে
নিয়েছি পভীর নিশ্বাস –
হাত বাড়ালেই পেয়েছি যে তার
বলিষ্ঠ হাতের আশ্বাস।

বন্ধুর পথে হেটেছি অনেক
পিছিয়ে যাইনি ভয়ে
আজ মনে হয় আরো চড়াই
দম যাবে না তো ফুরিয়ে?

সাথী আজ সাথে তো নেই
সামনে আছে দুস্তর পথ –
শ্রান্ত হয়ে পড়ে যদি যাই
কোথা পাব আর দৃঢ় সে হাত?

কারা পড়ছে এই ব্লগ

Sunday, April 11, 2010

কথা তুমি রাখনি

বৃষ্টিভেজা ময়দানে হেঁটেছিলাম,
পাশাপাশি দুজনে
মাঝরাতে কৌঁশি কানাড়া, টোড়ি,
পাশাপাশি দুজনে।

সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল দেখে
ফিরেছি চিনেবাদাম হাতে,
বইপাড়া, যাদুঘর, আকাদেমির নাটক
ব্রিটিশ কাউন্সিল বা ‘জু’-তে
হাতে হাত রাখিনি, চোখে চোখ,
তবু সব কথা রেখেছিলে।

কথা তো বলেনি ঠোঁট
বলেছে হৃদয়, চোখ...
উত্তর লেখা হয়ে রয়েছে সব
গভীর গোপন বুকে
অনুভবে গান, অনুভবে প্রাণ
ভালোবাসা ভালোবাসা বলে লোকে।

সব কথা রেখেছিলে, অথবা
রাখোনি ওটুকু, আরো বেশি ভেবেছিলে
জ্বর ছিল, ঘাম ছিল, পথশ্রম, তবু
এক পায়ে আপেক্ষা করেছিলে।

দমকা কালবৈশাখী ঝড়
উথালপাথাল ঢেউ...
ছেলেবেলার শিরশিরে ভয়
পরীক্ষার আগে যেমন তেমন!
না চেনা অসুখ, না জানা কামড়
বোবা বিহ্বলতা, ঘিরে থাকা ঘোর-
আকুলি বিকুলি যন্ত্রণা,
হতচকিত, অসহায় বিস্ময়
কী কষ্টে ভাষাহীন চোখ তোমার!

কথা তুমি রাখোনি -
কথা তুমি রাখোনি
কথা তুমি... ।

৩রা মে, ২০০৮

3 comments:

  1. ছুঁয়ে গেল মন, ভিজে গেল চোখ....তবুও তো বেঁচে থাকা,
    আছে গাছ দুটি পাশে যে তোমার ঘিরে ডালপালা শাখা

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Sushanta Kar said...

    আপনাকে এবারে ১০০তে ১০০ দিয়ে স্নাতক উত্তীর্ণ কারানো যায়। সঙ্ঘমিত্রাদি! দারুণ সজিয়েছেন। আর কবিতাও আপনার সুরচিত, সুপাঠ্য। শুধু আপাতত দুটো পরামর্শ রয়েছে। ১) এতো বড় ছবি আর দেবেন না। তাতে এক সময় আর ছবি আপলোড করতে পারবেন না। আপনি পিকাসাতে ছবি তুলে এখানে আনার ব্যাপারটা রপ্ত করে ফেলুন। না এমন কি স্লাইডশোও দেখাতে পারবেন। কী করে তা করে না জানলে জনাবেন। বলে দেবো। আর ফলোয়ার গ্যাজেটটা উপরে নিয়ে আসুন , অন্যে দেখার মতো করে। স্নাতকোত্তরে উত্তীর্ণ হতে হলে আপনার সিলেবাস এখানে আছেঃhttp://www.banglahacks.com/
    এতে যোগ দিন। আর সময় করে দেখুন।

    ReplyDelete